১০ শতাংশ কর্মী ছাঁটাই করলো স্ন্যাপ

৬ ফেব্রুয়ারি, ২০২৪ ১১:৫৫  

মাইক্রোসফট, টিকটকের পর এবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘স্ন্যাপ' কর্মী ছাঁটাইয়ের মাধ্যমে লোকসান কমানোর নীতিতে আবারও যোগ দিলো। বিভিন্ন দেশ থেকে তাদের প্রায় ১০ শতাংশ কর্মীদের ছাঁটাই করেছে এই প্রযুক্তি কোম্পানি। খবর এনগ্যাজেট।

খবরে বলা হয়, সব মিলিয়ে ক্যালিফোর্নিয়া সদর দফতরে থাকা স্ন্যাপের গ্লোবাল ফোর্সের ৫৪০ জন কর্মীর চাকরি যাচ্ছে। এর আগে গত আগস্টে ২০ শতাংশ কর্মীদের ছাঁটাই করেছিলো স্ন্যাপ। তার মানে গত ৬ মাসে স্ন্যাপের ৩০ শতাংশ কর্মী চাকরি হারালো।

২০২৩ সালের তৃতীয় প্রান্তিকের হিসাব অনুযায়ী প্রতিষ্ঠানটির মোট কর্মীর সংখ্যা ছিলো পাঁচ হাজার ৩৬৭ জন।

ডিবিটেক/বিএমটি